এমপি-মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:১৬ পিএম
এমপি-মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না

ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা এমপি-মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি দেশ ও মানুষের কল্যাণ ও ইনসাফের জন্য।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলে।

মুফতি রেজাউল করীম বলেন, ‌‘আমাদের ইসলামি ঐক্য গড়ার এই উদ্যোগকে সারাদেশের মানুষ আগ্রহ সহকারে গ্রহণ করে। একপর্যায়ে সবাই আমাদের উদ্যোগের প্রতি ঝুঁকেও পড়েছে। আমরা যখন ভালোভাবে এগোচ্ছিলাম, হঠাৎই স্বার্থান্বেষী কিছু দল ইসলামের এক বাক্সকে ব্ল্যাকমেইল করে, আমাদের ধোঁকা দিয়ে, প্রতারণার মাধ্যমে এটাকে ছিনিয়ে নিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে।

তিনি বলেন, এই ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন নিয়ে তারা বিভিন্ন জায়গা তাদেরকে বলতে শুনেছি যে, শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না। তারা প্রচলিত নিয়মনীতিতেই দেশ পরিচালনা করবে। যা আমাদের জন্য সম্ভব না।’

চরমোনাই পীর বলেন, ‘আমরা যে নামাজ পড়ি, হজ করি, ন্যায়ের কথা বলি—এটাই তো শরিয়াহ। কিন্তু তারা শরিয়াহ বাদ দিয়ে প্রচলিত আইনের পক্ষে থাকায় আমাদের সন্দেহ জেগেছে যে, আমরা যে ঐক্যের স্বপ্নকে দেখেছি সেটা রেখে যারা রঙিন স্বপ্ন দেখেছে, তাদের মাধ্যমে জাতি প্রতারিত হবে।

পিএস

Link copied!