যে কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:০৩ পিএম
যে কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ফাইল ছবি

ঢাকা: আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা। নির্বাচনে ভোট দেবেন রাজনৈতিক দলের প্রধানরাও। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এরই মধ্যে নির্বাচনি প্রচার ও গণসংযোগ শেষ করেছেন। তিনি কোন কেন্দ্রে ভোট দেবেন, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

এবারের নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে লড়ছেন জামায়াত আমির।

পিএস

Link copied!