বড় ব্যবধানে এগিয়ে এনসিপির আখতার হোসেন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:২৫ পিএম
বড় ব্যবধানে এগিয়ে এনসিপির আখতার হোসেন

ফাইল ছবি

রংপুর–৪ আসনের ৫৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, আখতার হোসেন পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল ভরসা পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ ভোট।

এতে ১৫ হাজার ৪৫৮ ভোটে এগিয়ে রয়েছেন আখতার হোসেন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া গেলে ব্যবধান পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসএইচ 
 

Link copied!