বিএনপির ফজলুর রহমান ৭৬ হাজার ভোটে বড় জয়ী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৫৮ পিএম
বিএনপির ফজলুর রহমান ৭৬ হাজার ভোটে বড় জয়ী

ফাইল ছবি

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৬ হাজার ৯০৭ ভোটে পরাজিত করেছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ফজলুর রহমান পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

ফজলুর রহমান ছাত্রলীগ থেকে রাজনীতিতে পদার্পণ করেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্যও হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আসন হিসেবে পরিচিত এই আসনে স্বতন্ত্র, কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিএনপি থেকে আগেও নির্বাচনে অংশ নেন, কিন্তু জয়ের মুখ দেখেননি। এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে তিনি বড় জয় অর্জন করেছেন। নির্বাচনের প্রচারে তিনি ঘোষণা দিয়েছেন, এটি তার শেষ নির্বাচন।

ফজলুর রহমান বিএনপির নীতি ও আদর্শের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলায় আলোচিত-সমালোচিত নেতা হিসেবে পরিচিত। কয়েক মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তবুও এবার তিনি ধানের শীষের মনোনয়ন পান।

এসএইচ 


 

Link copied!