ফাইল ছবি
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, অনেক জায়গায় তাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। এ বিষয়ে পরবর্তী করণীয় কী হবে, সে সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।
পোস্টে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলটি বলেছে, গতকাল সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। তবে নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন তাদের কাছে পরিষ্কার নয় বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, অনেক জায়গায় তাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে পরাজিত হয়েছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো চিত্র দেখা গেছে বলেও অভিযোগ করা হয়। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলেও তাদের মনে হয়েছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে বলে দাবি দলের।
সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জামায়াত বলেছে, জোটের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের ‘ন্যায়ের লড়াই’ চলবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :