৩০ আসনে ভোট কারচুপি হয়েছে, আইনি পদক্ষেপ নেয়া হবে: জামায়াত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৪৪ পিএম
৩০ আসনে ভোট কারচুপি হয়েছে, আইনি পদক্ষেপ নেয়া হবে: জামায়াত

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনের ফলাফল স্থগিত, পুনর্গণনা এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে দলটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি বলেন, অন্তত ৩০টি আসনে ভোট কারচুপি হয়েছে এবং রেজাল্ট শিটে ঘষামাজার অভিযোগ পাওয়া গেছে। এসব আসনে ভোট পুনর্গণনাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ওই আসনগুলোতে কাউকে সংসদ সদস্য হিসেবে শপথ না পড়াতে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

এদিকে ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. এম এ মান্নান অভিযোগ করেছেন, তার আসনে ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে।

 এসএইচ 

Link copied!