ছবি: প্রতিনিধি
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে শিবিরের একাধিক নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, হঠাৎ করেই ওই হামলার ঘটনা ঘটে। হামলার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :