ছবি: সংগৃহীত
সংসদ ভবন এলাকাকে রাজধানীর লোডশেডিংয়ের আওতাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
এর আগে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, শহর ও গ্রামের বৈষম্য দূর করতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের সদস্যদের নাম প্রস্তাবের সময় ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে যেভাবে লোডশেডিং হবে, সংসদ এলাকাও যেন তার বাইরে না থাকে। তিনি চান, এ সিদ্ধান্ত সংসদ এলাকা থেকেও কার্যকর হোক।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে অধিবেশন চলাকালে লোডশেডিং হলে কার্যক্রম ব্যাহত হবে। জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি অধিবেশন কক্ষ নয়, সংসদ এলাকার অন্যান্য স্থাপনাগুলোকেও লোডশেডিংয়ের আওতায় আনার কথা বলেছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :