ফাইল ছবি
রাজধানীর আদাবরে বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা লুটের ঘটনায় আসামি ধরতে গিয়ে ছিনতাইকারীর হামলায় শিকার হয়েছে আদাবর থানার ওসি ও এসআই। এঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। চার জনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের এডিসি ফজলু আগামীর সময়কে জানিয়েছে, ঘটনাস্থলে আমরা যাচ্ছি। ওসি ও এসআইকে ছিনতাইকারীরা কুপিয়ে জখম করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।
এসএইচ
আপনার মতামত লিখুন :