রাজধানীতে আজ কোথায় কী?

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৯:০২ এএম
রাজধানীতে আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। এসব কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে বিভিন্ন সড়ক। 

সোমবার (২৪ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান
 
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সড়ক দুর্ঘটনার জরুরি সেবায় অ্যাম্বুলেন্স উদ্বোধন
 
সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনের অডিটোরিয়ামে সড়ক দুর্ঘটনার পর জরুরি সেবা দিতে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
 
সরকারের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা
 
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধানমন্ডিতে সিপিডির ডায়লগ রুমে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন উপস্থাপন করবেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
 
মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
 
বিকেল ৪টায় পুরানা পল্টনের ৫৫ আজাদ সেন্টারে ডলারের দাম বৃদ্ধির বিষয়ে সংবাদ সম্মেলন করবে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন।

এম

Link copied!