রুলস অব বিজনেস সংশোধন, হালাল পণ্যের সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৯:১৮ এএম
রুলস অব বিজনেস সংশোধন, হালাল পণ্যের সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করে।

এতে বলা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।

সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে।

নতুন আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ যুক্ত করা হয়েছে।

এর মাধ্যমে হালাল মান এবং সনদ-সংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থাৎ, হালাল পণ্যের মান নির্ধারণ ও হালাল সনদ দেওয়ার বিষয়টি এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে।

এম

Link copied!