সেজদায় গোড়ালি মেলানো ও পায়ের আঙুল কিবলামুখী রাখা কি জরুরি?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৩৭ পিএম
সেজদায় গোড়ালি মেলানো ও পায়ের আঙুল কিবলামুখী রাখা কি জরুরি?

ফাইল ছবি

নামাজে সেজদা করার সময় কপাল ও নাক মাটিতে রাখার পাশাপাশি পায়ের সঠিক অবস্থানের প্রতি খেয়াল রাখা জরুরি। হানাফি মাজহাব অনুযায়ী, সেজদায় পায়ের আঙুল কিবলামুখী করে রাখা সুন্নতে মুয়াক্কাদা। বিনা কারণে নিয়মিত এই সুন্নাত ছেড়ে দেওয়া অনুচিত হলেও এটি পালন না করলে নামাজ নষ্ট হয় না।

হাদিসে পায়ের আঙুল কিবলামুখী রাখার পাশাপাশি দুই পায়ের মাঝে ফাঁকা রাখার নির্দেশনার কথা এসেছে। সেজদার সময় পায়ের আঙুলগুলো ভাঁজ করে নিচের অংশ মাটিতে রাখতে হয় এবং আঙুলের অগ্রভাগ কিবলামুখী করতে হয়। সেজদার পুরো সময় কোনো না কোনোভাবে পা মাটি থেকে তুলে রাখা যাবে না। কারণ, হানাফি ফিকহ অনুযায়ী সেজদার মধ্যে অন্তত এক তাসবিহ পরিমাণ সময় পায়ের কোনো অংশ মাটিতে থাকা জরুরি।

এদিকে সেজদার সময় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখা বা পৃথক রাখা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে গোড়ালি মিলিয়ে রাখার কথা বলা হলেও অন্য অনেক বর্ণনায় দুই পায়ের মাঝে ফাঁকা রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এই মতপার্থক্যের কারণে গোড়ালি মিলিয়ে বা পৃথক রাখার বিষয়টি নিয়ে অহেতুক অন্যের সমালোচনা না করার পরামর্শ দিয়েছেন আলেমরা।

এসএইচ 

Link copied!