বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের সর্বশেষ সূচকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিব। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই তালিকায় ২২৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জেরুজালেম এবং ২১৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে দিল্লি।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা আজ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। শহরটির একিউআই স্কোর ৯২, যা তালিকায় ২৩তম অবস্থান নির্দেশ করে। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ুমান বর্তমানে ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর হলে বায়ু ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে।
এম
আপনার মতামত লিখুন :