শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

  • চাঁদপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৩১ পিএম
শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ছবি : প্রতিনিধি

চাঁদপুর: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কচুয়া উপজেলায় নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। “সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য পেশায় সম্পৃক্ত হন, তবে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। “গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন কিংবা অন্য কোনো মাধ্যমে অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পিএস

Link copied!