ছবি : প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে জেলার দুটি ফিলিং স্টেশনের একটি বন্ধ থাকলেও অন্যটিতে প্রতিটি মোটরসাইকেলে ২০০ টাকার বেশি দেয়া হচ্ছে না তেল।
এছাড়াও ফিলিং স্টেশনে অকটেন না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যানবাহন চালক। তবে অভিযোগ উঠেছে, পাম্পে তেল না থাকলেও স্থানীয় বাজারগুলোতে বোতলে করে চড়া দামে বিক্রি হচ্ছে জ্বালানি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ।
তরিকুল, রুবেল, আল আমিনসহ একাধিক যানবাহন চালকেরা অভিযোগ করে বলেন, তেলের পাম্প থেকে কিছু লোক প্লাস্টিকের বোতলে তেল কিনে নিয়ে বাইরে গিয়ে ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় প্রতি লিটার বিক্রি করে। সাধারণ মানুষ প্লাস্টিকের বোতলে কাউকে তেল না দেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে।
ফিলিং স্টেশনগুলোতে তেলের কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারি এবং কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা মোতায়ন করেছে পিরোজপুর জেলা পুলিশ।
পিএস
আপনার মতামত লিখুন :