বিজ্ঞান মেলা ও ত্রাণ বিতরণে সরব পঞ্চগড়

  • পঞ্চগড় প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৩:৫৬ পিএম
বিজ্ঞান মেলা ও ত্রাণ বিতরণে সরব পঞ্চগড়

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ, এমপি। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনের পর তিনি ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন এবং তাদের কাছ থেকে নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে ধারণা নেন। পরে একই মঞ্চে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এরপর সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বোদা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শুকনা খাবার বিতরণ করেন প্রতিমন্ত্রী। ত্রাণ বিতরণ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এসএইচ 
 

Link copied!