দুই দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:২৯ পিএম
দুই দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২৩ ও ২৪ এপ্রিল (বৃহস্পতিবার ও শুক্রবার) টানা দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভারত সরকারের ৩০ মার্চ জারিকৃত এক সরকারি আদেশের (আদেশ নম্বর ১১৭৩-ঋ(চ২)) কারণে ২৩ এপ্রিল ভারতের মহদীপুর অংশে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ওইদিন সোনামসজিদ বন্দরের আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে।

তিনি আরও জানান, পরদিন ২৪ এপ্রিল বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও বন্দরের কার্যক্রম স্থগিত থাকবে। এ কারণে মহদীপুর-সোনামসজিদ স্থলবন্দরে টানা দুই দিন কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হবে না।

তবে ইমিগ্রেশন সেন্টার খোলা থাকায় এই দুই দিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ২৫ এপ্রিল (শনিবার) থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

পিএস

Link copied!