পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে কৃষক দল নেতার ব্যতিক্রম উদ্যোগ

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৩৫ পিএম
পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে কৃষক দল নেতার ব্যতিক্রম উদ্যোগ

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব মো. আবুল হোসাইন মুন্সী। যানজট নিরসন, সুপেয় পানি বিতরণ এবং অভিভাবকদের বসার জন্য অস্থায়ী ছাউনি স্থাপন করে তিনি আলোচনায় আসেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের বাইরে এসব সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। তীব্র রোদে অপেক্ষমাণ অভিভাবকেরা পানি ও ছাউনির সুবিধা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

অভিভাবক ও পরীক্ষার্থীরা জানান, আবুল মুন্সীর উদ্যোগে তারা বসার জায়গা, পানির ব্যবস্থা এবং যাতায়াতে যানজট কমার সুবিধা পেয়েছেন। তারা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

স্থানীয় স্কাউট সদস্যরাও পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করেন। পাশাপাশি আবুল মুন্সীর এই উদ্যোগকে স্বাগত জানান তারা।

এসএসসি পরীক্ষার্থীরা জানান, সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং পরিবেশ তুলনামূলকভাবে ভালো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসব কার্যক্রম আবুল হোসাইন মুন্সীর নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীরাও অংশ নেন।

আবুল হোসাইন মুন্সী বলেন, পরীক্ষার্থীদের সুবিধার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ, পানির ব্যবস্থা এবং ছাউনির উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, তিনি কোনো পদ বা পরিচয়ের জন্য নয়, মানুষের সেবক হিসেবে কাজ করতে চান।

কেন্দ্র সচিব জানান, সিসি ক্যামেরার আওতায় কঠোর নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

এসএইচ 
 

Link copied!