ছবি : প্রতিনিধি
গোপালগঞ্জ: ঈদের দিন গোপালগঞ্জের বেদগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আনিসুর রহমান।
দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী ‘দোলা পরিবহণ’ বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতের মধ্যে দুজন মোটরাইকেল আরোহী রয়েছেন।
পিএস
আপনার মতামত লিখুন :