গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী এডভোকেট মুজিবুর রহমান

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৩:০২ পিএম
গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী এডভোকেট মুজিবুর রহমান

ছবি: সংগৃহীত

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে শুক্রবার ১৭ই জুলাই শহরের ২নং ওয়ার্ডের দেওয়ানপাড়া এলাকায় গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী এডভোকেট মো. মুজিবুর রহমান।

গতকাল বিকেলে দেওয়ানপাড়া এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন এই মেয়র পদপ্রার্থী। এ সময় স্থানীয় বাসিন্দা ও ভোটারদের উপস্থিতিতে এক হৃদ্যতাপূর্ণ, আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।

গণসংযোগ চলাকালে এডভোকেট মো. মুজিবুর রহমান দেওয়ানপাড়া এলাকার প্রতিটি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ সময় নাগরিকেরা তাদের নিজ নিজ এলাকার নানাবিধ সমস্যা, নাগরিক সুবিধার অভাব এবং এলাকার উন্নয়নের নানা সম্ভাবনার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে জামালপুর পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিক-বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে প্রার্থীর কাছে নিজেদের প্রত্যাশার কথা জানান স্থানীয় ভোটাররা।

পৌরবাসীর উদ্দেশ্যে এডভোকেট মো. মুজিবুর রহমান বলেন, নির্বাচিত হলে দেওয়ানপাড়াসহ পুরো ২নং ওয়ার্ডের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। নাগরিক দুর্ভোগ লাঘব এবং আধুনিক পৌরসভা গঠনে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!