সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৯:২৭ এএম
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত হয়েছেন পাঁচজন। এ আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত একটায় উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ। 

পুলিশ জানায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। পথে কুমিরায় বাসে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে আনলে আরও ২ জনের মৃত্যু হয়। 

এম

Link copied!