কলেজ পরিদর্শনে একজন শিক্ষার্থী পেলেন শিক্ষামন্ত্রী, অসন্তোষ প্রকাশ

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৪:৩১ পিএম
কলেজ পরিদর্শনে একজন শিক্ষার্থী পেলেন শিক্ষামন্ত্রী, অসন্তোষ প্রকাশ

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলেও শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক জবাব পাননি তিনি। এ সময় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। শ্রেণিকক্ষে ঢুকে একজন শিক্ষার্থীকে দেখে উপস্থিত নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’

জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি জানালেন, কলেজটিতে মূলত মেয়েরাই পড়াশোনা করে। মোট শিক্ষার্থী ১৫ জন।

এ সময় মন্ত্রী জানতে চান, ‘মেয়েরা আসে না?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’

একজন শিক্ষার্থীকে নিয়ে ক্লাস পরিচালনার বিষয়ে আরেক শিক্ষক বললেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি। আমি নিয়মমতো এই সময়ে ঢুকছি।’

কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি এত কম কেন, তা শিক্ষকদের কাছে জানতে চান শিক্ষামন্ত্রী। তবে তাদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি তিনি। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব দেন মন্ত্রী।

পিএস

Link copied!