গাজীপুর: আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বিএনপি থেকে মাঠ পর্যায়ে কোনো গ্রীণ সিগন্যাল না পেলেও গাজীপুরের ৫ সংসদীয় আসনেই এমপি পদে তুমুল প্রতিযোগিতা মূলক নির্বাচন করতে প্রস্তুত জেলার শীর্ষ নেতারা।
গাজীপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা সোনালীনিউজকে জানিয়েছেন, তারা এখনো এক দফা দাবি আদায়ের লক্ষে রাজপথে আন্দোলন করে আসছে। তবে এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পটপরিবর্তন হয়। তাহলে গাজীপুরের সব কটি সংসদীয় আসনেই বিএনপির একাধিক প্রার্থী রয়েছে যারা এমপি পদে নির্বাচন করতে যে কোনো সময় প্রস্তুত রয়েছে।
জেলা বিএনপির শীর্ষ নেতা ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গাজীপুর (১): সংসদীয় আসনে বিএনপি নির্বাচনে গেলে ধানের শীষের মনোনয়ন চাইতে পারেন বিএনপির কেন্দ্রীয় সদস্য কারাবন্দি নেতা কাজী সায়্যেদুল আলম বাবুল,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার,জাতীয় নির্বাহী কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান,সদস্য পৌর মেয়র মজিবুর রহমান, সাবেক জিএস সুরুজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, এ আসনে বিএনপির দলীয় অবস্থান ভালো। বিএনপি নির্বাচনে অংশ নিলে দল যাকেই প্রার্থী হিসাবে মনোনয়ন দেবে তাকে নিয়েই আমরা নির্বাচনী মাঠে কাজ করব। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলেও তারা উল্লেখ করেন।
গাজীপুর (২): সংসদীয় আসনে বিএনপি নির্বাচনে অংশ নিলে এ আসনে ধানের শীষের প্রার্থী হতে পারেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার,কেন্দ্রীয় সদস্য ডা.মাজহারুল আলম,মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান গাজীপুর সিটির সাবেক মেয়র এমএ মান্নানের ছেলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি ও সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। হাসান উদ্দিন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমমনা জোট ও দলগুলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার একদফা আন্দোলনে মাঠে আছে। এ সরকার ও তাদের দ্বারা গঠিত কমিশনের অধীনে নির্বাচন অতীতেও সুষ্ঠু হয়নি,বর্তমানেও সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এ অবস্থায় আমরা নির্বাচনে যাওয়ার কথা ভাবছি না। অবস্থার পরিবর্তন হলে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে বলে উল্লেখ করেন তিনি।
গাজীপুর (৩): সংসদীয় আসনে দলীয় হাইকমান্ডের নির্দেশনা পেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, বিএনপি নেতা নাহিন আহাম্মেদ মমতাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, ব্যবসায়ী আতিকুল্লাহ বাবুল ধানের শীষের মনোনয়ন চাইতে পারেন।
গাজীপুর (৪): সংসদীয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.)আ স ম হান্নান শাহর মৃত্যুর পর তার ছেলে শাহ রিয়াজুল হান্নান এ আসনে নির্বাচনি মাঠ গুছিয়েছেন। তিনি বলেন,বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই আমাদের। সরকার ব্যবস্থা পরিবর্তন হলে আমরা নির্বাচনে যাওয়ার চিন্তা করব।
রিয়াজুল হান্নান ছাড়াও ধানের শীষের প্রার্থী হতে চান উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ খান ও কারাবন্দি নেতা সাখাওয়াত হোসেন সেলিম।
গাজীপুর(৫): সংসদীয় আসনে বিএনপি নির্বাচনে অংশ নিলে গাজীপুর জেলা কমিটির সভাপতি সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন ভাইটাল ফ্যাক্টর হতে পারেন। তিনি ছাড়াও এ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি. কস্টা।
এআর
আপনার মতামত লিখুন :