আ.লীগের ভোটারদের হুমকি দিচ্ছে বিএনপি: অভিযোগ জামায়াত প্রার্থীর

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:৫৯ পিএম
আ.লীগের ভোটারদের হুমকি দিচ্ছে বিএনপি: অভিযোগ জামায়াত প্রার্থীর

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে ভোটপ্রচারণার আগেই উত্তেজনা দেখা দিয়েছে। জামায়াত মনোনীত প্রার্থী অভিযোগ করেছেন, বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে কাজ না করতে আ.লীগের ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে শিবগঞ্জ কোর্টবাজার এলাকায় উপজেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন দলের মনোনীত প্রার্থী, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. কেরামত আলী।

ড. কেরামত আলী বলেন, ‘বিএনপি প্রার্থীর পক্ষে ইতোমধ্যে আ.লীগের ভোটাররা বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছে। যাদেরকে নিজেদের পক্ষে আনতে পারছে না, তাদেরকে জামায়াতের পক্ষে কাজ না করতে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত এলাকায় না থাকতে হুশিয়ারি দেওয়া হচ্ছে।’

তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোট কেন্দ্রে আগের রাতেই ভোটারদের হুমকি দেয়ার ঘটনায় নির্বাচন প্রভাবিত হতে পারে। এছাড়া তিনি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি শাহজাহান মিজ্ঞা বলেন, ‘অভিযোগটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির কোনো নেতাকর্মী এমন কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। বরং উল্টো পক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’

এসএইচ 


 

Link copied!