মাহমুদুর রহমানের মনোনয়নপত্র বাতিল, জানা গেল কারণ

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:৪৭ পিএম
মাহমুদুর রহমানের মনোনয়নপত্র বাতিল, জানা গেল কারণ

ফাইল ছবি

বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে যাচাই-বাছাই শেষে তার সেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

পিএস

Link copied!