আওয়ামী দোসরদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:০৫ এএম
আওয়ামী দোসরদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরে স্বৈরাচার আওয়ামী দোসরদের বিএনপিতে যোগদানের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশকিছু নেতাকর্মী। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে শহরের হোটেল নায়োরীতে "নির্যাতীত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর" ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ  সম্পাদক মোঃ রেজাউল হক রিয়াজ। এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মো: নেছার শেখ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাহাদুর হোসেন, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সাবেক সদস্য সচিব মো: আলী আহমদ মোল্লা, জেলা জাতীয়তাবাদী চালক দলের  সাবেক আহবায়ক কাজী মাইনুল হক সাইদুলসহ আরও অনেকে। 

রেজাউল হক রিয়াজ বলেন, বর্তমানে পিরোজপুর জেলা বিএনপিতে যোগদান যাদেরকে করিয়েছে এরা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এদের মাধ্যমে বিএনপির বহু নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে।  নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন নিজের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী সন্ত্রাসীদের বিএনপিতে যোগদান করাচ্ছেন আমরা তার প্রতিবাদ করেছি। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা যারা দায়িত্বে ছিলাম তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, যেমন আমরা নিজঘরে ঘুমাতে পারি নাই, মায়ের মৃত্যুতে জানাযায় যেতে পারি নাই, বাবার অসুস্থতায় তাকে দেখতে যেতে পারি নাই, তখন যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে তাদেরকে কিছু স্বার্থন্বেষী মহল নিজ স্বার্থ হাসিলের জন্য দলে যোগদান করাচ্ছে। আপনারা জানেন আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে সেন্ট্রাল জেলে একসাথে জেল খেটেছি, জেলা বিএনপির সদস্য  মোহাম্মদ নিসার আলী শেখ কে পিরোজপুর জেলা বিএনপির অফিস থেকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার হাতের প্রতিটি নখ ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী তুলে ফেলেছিল। আজ ত্যাগী নেতাকর্মীদের দলে কোনো অবস্থান নেই উল্টো খুনি লীগের সন্ত্রাসীদের দলের স্থান দেওয়া হয়েছে  আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান হয়তো এগুলো জানেন না তাকে হয়তো ভুল বুঝানো হচ্ছে আমরা প্রয়োজনে লিখিত অভিযোগ দায়ের করব কেন্দ্রীয় বিএনপি'র কাছে। 

তিনি আরো বলেন, আপনারা দেখেছেন দীর্ঘ ১৬/১৭বছর ধরে যারা আমাদের উপর নির্যাতন চালিয়েছে সে সকল আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীকে গতকালকে বিএনপিতে যোগদান করানো হয়েছে, বিএনপির একজন সাধারণ ও ত্যাগী কর্মী হিসেবে যারা যোগদান করেছে এবং যারা যোগদান করিয়েছে তাদেরকে ধিক্কার জানাই। ধিক্কার জানাই এই জন্য আজ আমাদের ত্যাগী নেতাকর্মীরা লজ্জায় মুখ দেখাতে পারছে না নব্য বিএনপিদের কারণে আজকে নব্য বিএনপিরা দলের সামনের কাতারে চলে এসেছে আর ত্যাগী নেতাকর্মীরা পিছনে পরে রয়েছে এই কারণে আমি আবারো ধিক্কার জানাই। যারা আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে তাদের সাথে আমরা কিভাবে রাজনীতি করব। এই ন্যাক্কারজনক ঘটনা সারা বাংলাদেশকে জানাতে চাই, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা মিডিয়ার সামনে এসেছি। 

গতকয়েকদিন আগে ঢাকায় পিরোজপুরের কতিপয় চিহ্নিত সন্ত্রাসী বিএনপিতে যোগদান করেছে, পিরোজপুর থেকে হুলারহাট পর্যন্ত যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো তারা সকলে বিএনপিতে যোগদান করেছে। আমরা ভীত আছি এখন আমাদের জীবনের রিস্ক আছে এরা কখন আবার ক্ষতি করে বসে, দীর্ঘ ১৬ বছর তারা আমাদের ওপর নির্যাতন করেছে আবার কোন অঘটন ঘটিয়ে ফেলে কিনা।  আমরা সংবাদ সম্মেলন করেছি এজন্য

আমাদের মৃত্যুর ঝুঁকিও আছে বলে জানান এসব নেতারা। 

এম

Link copied!