কাঁঠালিয়ায় রোভার স্কাউটের মহড়া ও তাবু জলসা সম্পন্ন

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:২৬ পিএম
কাঁঠালিয়ায় রোভার স্কাউটের মহড়া ও তাবু জলসা সম্পন্ন

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ রোভার স্কাউট আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ইউনিটের আয়োজনে রোভার স্কাউট মহড়া ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গতকাল রবিবার (৮ জানুয়ারি) উপজেলার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে আয়োজন করা হয়।

রোভার স্কাউটের কোর্স লিডার অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হ্যাঙ্গার প্রজেক্ট বরিশাল বিভাগীয় সমন্বকারী, সমকাল প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক মো. ইউসুফ আলী খান ও ফাতিমাতুজ জোহরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক লায়লা আরজু মান্দ বানু, স্কাউট লিডার মো. আ. জলিল খান, প্রভাষক শামীম আহমেদ, রুমা ইয়াসমিন, রত্না রানী, মো. অপারাজিতা বল, সমাজসেবক মো. শিহাব মিয়া এবং শিক্ষার্থীরা মোসা. সুবর্ণা, মোসা. জুথি, মো. ফেরদৌস হোসেন প্রমূখ।

এসএইচ 

Link copied!