ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে ফরিদপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) বেলা ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ও নির্ধারিত বিধি-বিধান মেনে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধির কাছে এ ব্যালট পেপার হস্তান্তর করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, “কেন্দ্রীয়ভাবে ছাপানো ব্যালট পেপার প্রথমে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। এরপর আজ পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তায় ব্যালট পেপার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।”
তিনি বলেন, “ফরিদপুরের চারটি সংসদীয় আসনের ৯ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট গুলো বুঝে নেন।”
তিনি আরো জানান, নির্বাচনের আগের দিন ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে। সরকারি এ কর্মকর্তা বলেন, “পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে।”
৬টব্যালট পেপার হস্তান্তরের প্রতিটি ধাপেই নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম রোধে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এ বিষয়ে জেলা মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, “ব্যালট পেপার হস্তান্তর একটি সংবেদনশীল প্রক্রিয়া। তাই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছি।”
প্রসঙ্গত, ফরিদপুরের চারটি সংসদীয় আসনে এবারে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৮ জন প্রার্থী। জেলার মোট ভোটার ১৭ লক্ষ ৭১ হাজার ৯২৩ জন।
এসবিআর
আপনার মতামত লিখুন :