ছবি : প্রতিনিধি
কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী জয়ী হয়েছে।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মো. বেলাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।
কুষ্টিয়া-২ আসনে জামায়াত প্রার্থী মো. আব্দুল গফুর ১ লক্ষ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ২৮২ ভোট।
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা ১ লক্ষ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯০৯ ভোট ।
কুষ্টিয়া-৪ আসনে জামায়াত প্রার্থী মো. আফজাল হোসেন ১ লক্ষ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমী পেয়েছেন ১ লক্ষ ৩৯ হাজার ৫৬ ভোট।
পিএস
আপনার মতামত লিখুন :