লিচুর বাম্পার ফলনের আশায় ঈশ্বরদীতে চাষীদের মুখে তৃপ্তির হাসি

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:১৪ পিএম
লিচুর বাম্পার ফলনের আশায় ঈশ্বরদীতে চাষীদের মুখে তৃপ্তির হাসি

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় লিচু গাছে মুকুলের জোয়ার শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা থাকায় চাষীদের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। উপজেলার সলিমপুর, সাহাপুর, জয়নগর, মানিকনগর, মুলাডুলি, দাশুড়িয়া, চরমিরকামারী, গাংমাথাল, মিরকামারী, নওদাপাড়া, ভাড়ইমারী, আওতাপাড়া, জগন্নাথপুর ও শেখের দাইড় এলাকায় প্রায় ৩,১০০ হেক্টর জমিতে থাকা প্রায় ৩ লক্ষাধিক লিচু গাছে মুকুল এসেছে।

উপজেলার লিচু চাষীরা জানান, মাঘের শেষ সপ্তাহ থেকে ফাল্গুনের মাঝামাঝি সময় পর্যন্ত মুকুল ফোটা শেষ হয়। এবারের আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হবে বলে আশা করছেন তারা।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, “গত বছরের তুলনায় এবার লিচুর গাছে প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের মাত্রা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এ উপজেলায় মোজাফ্ফর, বোম্বাই বা চায়না-৩ জাতের লিচু প্রধানত চাষ করা হয়। বিশেষ করে চায়না-৩ জাতের লিচুর স্বাদ ও চাহিদা বেশি থাকায় এর চাষ সম্প্রতি বৃদ্ধি পেয়েছে।

এসএইচ 

Link copied!