হাসপাতাল পরিদর্শনে নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম বুলবুল

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:২৩ পিএম
হাসপাতাল পরিদর্শনে নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম বুলবুল

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং রোগীদের সেবার মান ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় তিনি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যারও খোঁজ নেন। হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি তার নজরে আসে এবং তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসএইচ 

Link copied!