বিয়ে না দেওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

  • ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:১০ পিএম
বিয়ে না দেওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ে না দেওয়ায় অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মুক্তারুল ইসলাম (২৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের কাছে বিয়ের কথা বললেও তা মেনে না নেওয়ায় অভিমান করেন মুক্তারুল ইসলাম। এরপর নিজের ফেসবুক অ্যাকাউন্টে “দেখা হবে হাসরের ময়দানে” লিখে একটি স্ট্যাটাস দেন।

পরে তিনি ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে সোমবার রাতেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
 

এসএইচ 

Link copied!