ছবি : প্রতিনিধি
নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন দেশের জাল টাকাসহ মমিজুল ইসলাম (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান। গ্রেপ্তারকৃত মমিজুল কিশোরগঞ্জের নিতাই কুঠিয়ালপাড়ার নূর হোসেনের ছেলে।
গ্রেপ্তারের তার কাছ থেকে মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাথ ও জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে নিতাই ইউনিয়নের মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামের মমিজুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় জাল বিদেশি মুদ্রা মালেশিয়ান ১০০ রিঙ্গিতের ৫৮০টি নোট, সৌদি আরবের ১০০ রিয়ালের ৯০টি নোট, ৫০০ রিয়াল ১৯০টি নোট, থাইল্যান্ডের ১০০০ বাথের ১৯০টি নোট, ৫০০ বাথের ২৯০টি নোট ও ৬টি জাল পাসপোর্ট এবং ১টি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান বলেন,‘ঈদকে কেন্দ্র করে আমরা জাল টাকা ছাপানোর গোপন সংবাদ পাই। সেখানে অভিযান চালিয়ে আমরা বিভিন্ন দেশের জাল নোট উদ্ধার করি। এসব জাল নোট আসামি ও তার সহযোগীরা ভিসা প্রতারণায় ব্যবহার করতো।’
আসামি মমিজুলের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
পিএস
আপনার মতামত লিখুন :