হামের উপসর্গে রাজশাহীতে আরও ৩ জনের মৃত্যু

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:০৩ পিএম
হামের উপসর্গে রাজশাহীতে আরও ৩ জনের মৃত্যু

ছবি : প্রতিনিধি

ঢাকা: দেশে বেড়েই চলেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। দিন যত যাচ্ছে হাসপাতালগুলোতে হামের রোগীদের ভিড় বাড়ছে। বিভাগীয় শহর রাজশাহীতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২৩ জন এ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, গত এক দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী। বর্তমানে হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন।

হাসপাতালটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৫২ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪৬ জনের।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

পিএস

Link copied!