উপসর্গসহ হামে আরও ১০ শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৭:২০ পিএম
উপসর্গসহ হামে আরও ১০ শিশুর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: দেশব্যাপী ছড়িয়ে পড়ছে হামের প্রার্দুভাব। বিভিন্ন জেলায় প্রতিনিয়ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুও। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ২১ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৩৮ জনের।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এসব মৃত্যুর বেশির ভাগই ঢাকা বিভাগে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৮৯ ২২৪ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ১ হাজার ৩৯৮। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ২৪১।

পিএস

Link copied!