রাজাপুরে মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৮:৩৮ পিএম
রাজাপুরে মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার করেছে র‍্যাব-৮, বরিশাল। মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নৈকাঠি গ্রামের মো. নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই গলি রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় একটি মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় থাকা একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করা হয়েছে।

র‍্যাব জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে র‍্যাব-৮ সর্বদা তৎপর রয়েছে।”

পিএস

Link copied!