আ.লীগের নৈরাজ্য রুখতে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:১১ পিএম
আ.লীগের নৈরাজ্য রুখতে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নৈরাজ্য রুখতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা যুবদলের ব্যানারে জেলা শহরে এ বিক্ষোভ মিছিল করা হয়।
 
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সোহরাব হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহীম, লক্ষ্মীপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বেলাল কাজী সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা জনগণ মেনে নেবে না। রাজপথ নিরাপদে রাখতে যুবদল সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিস্টদের কোনো সুযোগ দেওয়া হবে না। 

পিএস

Link copied!