আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, রাজমিস্ত্রি গ্রেপ্তার

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:০২ পিএম
আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, রাজমিস্ত্রি গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

সাভার: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় সাত বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকাধীন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি এখানে আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া সাত বছরের শিশুকে রুম দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন তাকে আটক করে রাখেন। পরে, খবর পেয়ে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই সময় অভিযুক্তকে গণপিটুনিরও শিকার হতে হয়।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

পিএস

Link copied!