ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষণা

  • ঠাকুরগাঁও প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০১:৫১ পিএম
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষণা

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুইজন সহ ছয় প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল ইসলাম। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। গেল ২৭ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।    

তারা হচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের  মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আগামী ০৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট ২৯ গ্রহণ অক্টোবর।

পিএস

Link copied!