দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

  • ফেনী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৫:৩৪ পিএম
দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

ছবি : প্রতিনিধি

ফেনী: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে দেশের উন্নয়ন ব্যাহত হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অথচ তারাই অন্যদের নসিহত করে বেড়াচ্ছে। ‘দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল একাত্তরের রূপে আবারও ফিরে গেছে, মা-বোনদের ইজ্জত হরণ আর হত্যায় মেতে উঠেছে।’

দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও একমাত্র বিএনপিই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে বলে দাবি করেন প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের ৫ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে। একইসঙ্গে এসব স্বাস্থ্য কেন্দ্রে কিডনি রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে।।’

তিনি আরো বলেন, ১৭ বছর স্বৈরাচার সরকার জনগণের কণ্ঠরোধ করে অধিকার বঞ্চিত করেছিল। ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গিয়ে সে অধিকার ফিরিয়ে দিয়েছে।

পিএস

Link copied!