গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, আশপাশের শিল্প-কারখানা বন্ধ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১০:০৫ এএম
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, আশপাশের শিল্প-কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ মঙ্গলবারও আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর, হরিণঘাটিসহ আশপাশের শিল্প-কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
 
এদিকে শ্রমিকদের আন্দোলনের ফলে মহাসড়কে ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে।

এম

Link copied!