চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার তিন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:২১ পিএম
চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার তিন

ঢাকা : অনলাইনে চাকরির প্রলোভনসহ টেলিগ্রাম অ্যাপের ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তাররা হলেন- চক্রের মূলহোতা আকাশ (২২) ও রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জসীম উদ্দিন খান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। 

তিনি আরও জানান, টেলিগ্রাম অ্যাপে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ে কয়েকগুণ মুনাফা দেওয়ার প্রলোভন দিতো তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পিএস

Link copied!