মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করলো ইউসিবি ব্যাংক

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৪:১৬ পিএম
মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করলো ইউসিবি ব্যাংক

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত সুবর্ণজয়ন্তী ২০২১ এ ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে। সোমবার (১০অক্টোবর) ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর ইউসিবি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম, এমপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, প্রফেসর ড. শিবলী রুবায়াত-উল-ইসলাম এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড শীর্ষ স্থানীয় এবং দ্রুতপ্রবৃদ্ধি সম্পন্ন একটি প্রতিষ্ঠান, যেটি ব্যবসা শুরুর মাত্র এক বছরের মধ্যেই ৩৬০-ডিগ্রি ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা প্রদান করে তার যোগ্যতা প্রমাণ করেছে। নিঃসন্দেহে স্বল্প সময়ের মধ্যে এই ধরনের মাইলফলক অর্জন করা গুটি কয়েক প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম। প্রতিষ্ঠাতা এমডি এবং সিইও-এর নেতৃত্ব এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ, প্রতিভাবান পেশাদারদের নিয়ে এটি সমস্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।

সোনালীনিউজ/এলএ/এসআই

Link copied!