ফাইল ছবি
ঢাকা: চলতি বছর এপ্রিলের পাঁচদিনে প্রবাসীরা দেশে ৫৪ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ছয় হাজার ৫৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের এপ্রিল মাসের পাঁচদিনে প্রবাসী আয় এসেছিল ১১ কোটি ৯০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৫৩ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৭৪ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৯০ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।
পিএস
আপনার মতামত লিখুন :