ছবি : প্রতিনিধি
ঢাকা: কর্পোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এ ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এর আয়োজন করে।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান এফসিএস, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার প্রমূখ উপস্থিত ছিলেন।
পিএস