বাজারে এলো দেশবন্ধু বেভারেজের নতুন পণ্য ‘নিয়ন’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১, ১২:৫২ পিএম
বাজারে এলো দেশবন্ধু বেভারেজের নতুন পণ্য ‘নিয়ন’

প্রতিনিধি

ঢাকা : বাজারে এল দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ পরিবারের নতুন ব্র্যান্ড ‘নিয়ন’। বুধবার (৩ জানুয়ারি) এই কোমল পানীয় বাজারজাতকরণের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান। গুলশান ২ এ হোটেল রয়েল প্যারাডাইসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয় বানানী মোস্তফা সেন্টার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পণ্যটির উদ্বোধন করেন গোলাম রহমান।  

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, দেশবন্ধু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক মো. তোফাজ্জল হোসেন, ব্র্যান্ড ম্যানেজার এসএম সৈকতুল ইসলাম, ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের মহাব্যবস্থাপক জগলুল আহমেদ, এনএসএম মো. মোস্তাফা হোসাইন, সাহেরা অটো রাইসের ব্যাপস্থাপক শরিফুল ইসলামসহ দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো ম্যানেজার ও শত শত পরিবেশক। 

অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগে নরসিংদিতে বিশাল আকারে কারখানা গড়ে তুলেছে দেশবন্ধু গ্রুপ। এ কারখানায় এখন পর্যন্ত ১৭টি ব্র্যান্ডের পানীয় উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এসব পানীয়র মধ্যে রয়েছে, এনার্জি ড্রিংক গুরু, দেশবন্ধু কোলা, দেশবন্ধু লেমন, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, দেশবন্ধু জিরা পানি, দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিংক এবং দেশবন্ধু লিচি ড্রিংক ইত্যাদি। এই পরিবারে নতুন পণ্য হিসেবে উৎপাদন ও বাজার শুরু হল কার্বোনেটেডে বেভারেজ ‘নিয়ন’-এর। উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশজুড়ে বাজারে সরবরাহ শুরু হয় উন্নত মানের এই পানীয়’র। উল্লেখ্য দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে চিপস, বিস্কুট, আটা, সুজি এবং ময়দাসহ প্রক্রিয়াকৃত অসংখ্য খাদ্য পণ্য  উৎপাদন হচ্ছে।
  
অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, দেশবন্ধু গ্রুপ অনেক পুরনো ও দেশে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান। খুব অল্প সময়েই দেশবাসীর মন জয় করেছে দেশবন্ধু বেভারেজের সব ধরনের পণ্য। বিশেষ করে দেশবন্ধু মিনারেল ওয়াটার সারাদেশে ব্যাপক চাহিদা তৈরি করেছে। 

তিনি বলেন, এখানে যারা কাজ করেন তারা দেশের প্রথম সারির অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা। ফলে পণ্যের মানের দিক দিয়ে সবার উপরে রয়েছে। বেভারেজের তৈরিতে যেসব কাঁচামাল ব্যবহৃত হয়, তার সবই অস্ট্রেলিয়া, ইতালি ও ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। 

তিনি বলেন, কোনো অবস্থাতেই পণ্যের মানের বিষয়ে ছাড় দেওয়া হয় না। শতভাগ কোয়ালিটি বজায় রেখে নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে এসব পণ্য। 

দেশবন্ধু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক মো. তোফাজ্জল হোসেন বলেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ দেশবন্ধু গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। দেশবন্ধু গ্রুপ হলো দেশ ও জনগণের বন্ধু। এ ধারণা থেকেই প্রতিনিয়ত নতুন নতুন জনবান্ধব পণ্য নিয়ে হাজির হচ্ছে দেশবন্ধু গ্রুপ। এই ধারাবাহিকতায় বুধবার (৩ জানুয়ারি) বেভারেজরে নতুন পন্য নিয়নের উদ্বোধন হলো। সামনের দিনগুলোতে আরো নতুন নতুন অনেক পণ্য হাজির করা হবে। 

তিনি আরো বলেন, বিশ^ব্যাপী করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশে পড়েছে। এই ভাইরাসের খাদ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেভারেজ বা পানীয় পণ্য। তবে এখন পরিবেশ অনেকটা শান্ত হচ্ছে। একই সঙ্গে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে দেশবন্ধু বেভারেজের পণ্য। ক্রেতাদের আস্থা অর্জন করায় নতুন বছরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কোম্পানি। ডিপো হোল্ডার, ডিলার ও কোম্পানি একে অপরের ব্যবসায়িক পার্টনার। ডিলাররাই হলো ক্রেতাদের কাছে পৌঁছানোর মূল ভুমিকায় । তিনি কোম্পানির অগ্রযাত্রায় ডিলারদের অগ্রণী ভুমিকা প্রত্যাশা করেন। 

তিনি বলেন, পণ্যের মানের কারণে অতি দ্রুত দেশবন্ধু বেভারেজ নতুন করে বাজারে এসেই সবার মন জয় করছে। ডিলারদের উদ্দেশে তিনি বলেন, ইতোমধ্যে আপনাদের (ডিলার) সহায়তায় আমরা অনেক দূর এগিয়েছি। আপনাদের সার্বিক সহায়তায় এভাবে সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ট্রেডিং ও সার আমদানির মাধ্যমে যাত্রা শুরু করে দেশের অন্যতম শিল্প গ্রুপ ‘দেশবন্ধু’। তারপর থেকে দেশের এই প্রতিষ্ঠিত শিল্প গ্রæপটিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হাঁটি হাঁটি পা পা করে গ্রুপটি অগ্রগতির ৩০ বছর উদযাপন করেছে। বর্তমানে চিনিশিল্প, সিমেন্টশিল্প, সার কারখানা, শপিং মল, শিপিং, টেক্সটাইল মিল, তৈরি পোশাক কারখানা, পলিমার, কনজ্যুমার, বেভারেজ, ক্যাপটিভ পাওয়ার প্লান্ট, আবাসন ও লজিস্টিকসহ চালকল থেকে শুরু করে মিডিয়া সবই রয়েছে দেশবন্ধু গ্রুপের।  

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!