তমিজ উদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৭:২৬ পিএম
তমিজ উদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তমিজ উদ্দিন টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৬১  পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ০৫ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর ।

সোনালীনিউজ/এম

Link copied!