শাহজালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৮৬তম সভা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৬:৪৯ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৮৬তম সভা অনুষ্ঠিত

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৮৬তম সভা সোমবার (১০
ফেব্রুয়ারি) তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুফতী শাহেদ রহমানী। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীয়াহ পরিপালনের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, ড. মুফতী ইউসুফ সুলতান ও মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকের শরীয়াহ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি
ঘোষণা করা হয়।

এআর

Link copied!