রিজার্ভ থেকে ঋণ চায় এফবিসিসিআই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৫:২১ পিএম
রিজার্ভ থেকে ঋণ চায় এফবিসিসিআই

ছবি : সংগৃহীত

ঢাকা: সংকটকালে রিজার্ভ থেকে ঋণ সহায়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা রিজার্ভ থেকে অর্থ নিয়ে রপ্তানি উন্নয়ন তহবিল ২ বিলিয়ন থেকে বাড়িয়ে পাঁচ বিলিয়ন করার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা।

সোমবার (৬ এপ্রিল) দেশের চলমান অর্থনৈতিক ও ব্যাংকিং পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৈঠক শেষে এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর জানান, একক গ্রাহক ঋণসীমা ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করার দাবি জানানো হয়৷

এছাড়া সবুজ অর্থায়ণের মাধ্যমে সোলার এনার্জিকে উৎসাহ প্রদানের প্রস্তাব দেয়া হয়। এসময় প্রস্তাবনার বিভিন্ন বিষয় তুলে ধরেন বিকেএমইএর প্রেসিডেন্ট।

এএইচ/পিএস

Link copied!