ফাইল ছবি
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।
বুধবার (০৬ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টেবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল, কুপন-বেয়ারিং এবং ফ্লোটিং রেট ভিত্তিক। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
ব্যাংক এশিয়া কতৃপক্ষ জানিয়েছে, বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের বেজেল-৩ নির্দেশনা অনুযায়ী টিয়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল শক্তিশালী করতে এবং অনুমোদিত গ্রিন ও সাসটেইনেবল প্রকল্পে অর্থায়নে ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :